অ্যাপ গাইডলাইনে আপনাকে স্বাগতম

EBillZen অ্যাপটি সঠিকভাবে ব্যবহারের বিস্তারিত নিয়মাবলি

ব্যবহারকারী নিবন্ধন, লগইন এবং পিন পুনরুদ্ধার

লগইনঃ আপনার একাউন্ট থাকলে ফোন নম্বর ও ৪ ডিজিটের পিন দিয়ে অথবা গুগল আইকনে ক্লিক করে সরাসরি লগইন করুন।

বিঃদ্রঃ গুগল লগইন এর ক্ষেত্রে আপনার ইমেইলটি নিবন্ধিত না থাকলে আপনার সক্রিয় ফোন নম্বরটি চাওয়া হবে।

নিবন্ধনঃ নতুন একাউন্ট খুলতে 'নতুন একাউন্ট তৈরিকরুন' বাটনে চাপ দিন। আপনার নাম, মোবাইল নম্বর এবং ৪ ডিজিটের পিন দিয়ে শর্তাবলীতে টিক দিয়ে রেজিস্টার করুন।

পিন পুনরুদ্ধারঃ পিন ভুলে গেলে লগইন স্ক্রিন থেকে 'রিসেট ফাংশন' বাটনে ক্লিক করে নির্দেশনা অনুসরণ করুন।

নতুন মিটার তথ্য সাবমিশন

মিটার তথ্য সংরক্ষণঃ ন্যাভিগেশন বার থেকে 'সেভ মিটার' অপশনে গিয়ে মিটার নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে 'মিটার সংরক্ষণ করুন' বাটনে চাপ দিন।

সতর্কতা: মিটার নম্বরে হাইফেন (-) বা আন্ডারস্কোর (_) ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না।
মিটার বিল হিসাব ও তথ্য শেয়ার

বিল হিসাবঃ 'বিল হিসাব' স্ক্রিনে গিয়ে মিটারটি সিলেক্ট করুন এবং বর্তমান রিডিং ইনপুট দিন।

বিঃদ্রঃ প্রথমবার হিসাব করার সময় গত মাসের রিডিং ইনপুট দিয়ে একটি ড্রাফট বিল করে নিতে হবে।
মিটার তথ্য হালনাগাদ ও মুছে ফেলা

আপডেটঃ সেটিংস থেকে 'মিটার পরিচালনা করুন' অপশনে গিয়ে তথ্য আপডেট করুন।

সতর্কতা: মিটার একবার মুছে ফেললে সেই তথ্য আর পুনরুদ্ধার করা সম্ভব নয়।
হিসাবকৃত বিল তথ্য দেখা ও তথ্য শেয়ার

ড্যাশবোর্ড থেকে সংরক্ষিত মিটারের ওপর চাপ দিয়ে হিস্টোরি দেখা যাবে। প্রতিটি বিলের ওপর দীর্ঘক্ষণ (Long Press) চেপে রাখলে শেয়ার করার অপশন আসবে।

ব্যবহারকারীর তথ্য হালনাগাদ

সেটিংস স্ক্রিনে ফোন নম্বরের পাশে থাকা পেনসিল আইকনে ক্লিক করে নাম ও প্রোফাইল ছবি পরিবর্তন করা যাবে।

একাউন্ট স্থায়ী ভাবে মুছে ফেলা

সেটিংস থেকে 'একাউন্ট সংবেদনশীল অংশ দেখুন' সুইচটি অন করে একাউন্ট মুছে ফেলার বাটনটি পাওয়া যাবে।

সতর্কতা: একাউন্ট মুছে ফেললে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একই নম্বর দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন না করলে সকল তথ্য স্থায়ীভাবে হারিয়ে যাবে।
কোনো সমস্যা বা ভুল লক্ষ্য করেছেন?

আমাদের মেইল করুন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।